জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ৪১ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রসূত্রে জানা যায়, এ কেন্দ্রে বিজ্ঞান শাখার ৫৬৪ জন, মানবিক শাখার ২৭১ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ২০৬ জনসহ মোট ১০৪১ জন পরীক্ষার্থী রয়েছে। কেন্দ্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে রয়েছেন- জামালপুর সদর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) জুলফিকার আলী (ট্যাগ অফিসার), দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী (কেন্দ্র সচিব), একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান (সহকারী কেন্দ্র সচিব-১), মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম (সহকারী কেন্দ্র সচিব-২), হাসনা-মফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক (হল সুপার-১) ও হাজেরা মোকছেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন (হল সুপার-২)। এ ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্র কমিটিও রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এ কমিটির সম্মানিত চেয়ারম্যান।