রংপুর

দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে রাজু সভাপতি, সাধারণ সম্পাদক নাসিম

দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মোঃ রাজু ও সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (গভঃ রেজিঃ নং -০২৩)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বাহাদুর বাজারস্থ সমিতির অফিস কার্যালয়ে এই নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি এবং দপ্তর সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

তিনটি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আনারস প্রতীক নিয়ে মোঃ রাজু ১৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীক নিয়ে মোঃ মঈন পেয়েছেন ১০৯ ভোট।

 

সহ-সভাপতি পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে মোঃ আব্দুল কাদের ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকে মোঃ রিপন পেয়েছেন ৬০ ভোট। দপ্তর সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ বাবুল হোসেন ব্যাপারী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে মোঃ মাহবুবর রহমান পেয়েছেন ৬১ ভোট।

 

সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৯ জন।

 

অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদকসহ বাকি ছয়টি পদে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন—সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা, ক্যাশিয়ার পদে মোঃ আমিরুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে মোঃ দুলাল, মোঃ মান্নু ও মোঃ মোস্তফা আলী।

 

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম। সদস্য হিসেবে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ মোতাহার হোসেন সরদার এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস।



সম্পর্কিত খবর