রংপুর

দিনাজপুরে ৩য় দিনের মতো ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিনাজপুরে ৩য় দিনের মতো ১১ ডিসেম্বর, ২০২৫ বৃহস্পতিবার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ৪টি (চারটি) ইটভাটায় মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাঙ্গামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস (পূর্বনাম: অর্ণব ব্রিকস) ও মেসার্স এম আর ব্রিকস (পূর্বনাম: অর্ণব ব্রিকস) নামক দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইটভাটার প্রতিটিকে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

 

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

 


সম্পর্কিত খবর