খাগড়াছড়ির দীঘিনালায় মধ্য রাতে আগুনে পুড়ে গেছে নয়টি দোকান
গতকাল ( ১০এপ্রিল ) মধ্য রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় এঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২ টা, এখানে মেলা চলছিলো, মানুষ মেলা থেকে যাওয়ার পথে আগুন দেখে চিল্লাচিল্লি শুনে গ্রামের মানুষ জেগে উঠে। এসে দেখে প্রায় শেষ হয়ে গেছে।যেহেতু রাতে এ দোকান গুলো কেউ থাকে না।তাই কেউ জানতে পারেনি। দোকান পুড়ে যাওয়া নি:স্ব হয়ে গেছে এ পরিবার গুলো। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। যেন এ পরিবার গুলোর পাশে দাড়ায়।
দীঘিনালা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ পংকজ বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই প্রায় ৯টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।