টাঙ্গাইলের নাগরপুরে সানিডেল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে সানিডেল স্কুল নাগরপুর উপজেলা ক্যাম্পাসে পরিচালক মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন সহ সানিডেল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।