চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজের ৩ মাস পর এক ব্যক্তির লাশ উদ্ধার।

চট্টগ্রাম বায়েজীদ বোস্তামি থানাধীন হাজীপাড়া এলাকার একটি পুকুর থেকে আলী আকবর নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেন বায়েজীদ থানা পুলিশ।

 

গত বুধবার ১৭ই এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় হাজী শামসুল আলমের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।

 

জানা যায়,  পুকুর থেকে মাছ ধরার সময় একজন জেলে লাশটি দেখতে পেয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করেন। নিহত আলী আকবর পলিথিন ফ্যাক্টরির নাইট গাইড ছিলেন।

 

বিষয়টি নিয়ে পরিবারের বড় ছেলে জানান, আমার বাবা গত ১ই জানুয়ারিতে ফ্যাক্টিরিতে কাজ করা অবস্থায় নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর আমরা বায়েজীদ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করি। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরও আমার বাবাকে সন্ধান পাওয়া যায়নি। আজ সকালের তার লাশ এই খানে পাওয়া যায়।

 

 

বায়েজিদ থানার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্তে চলছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে



সম্পর্কিত খবর