নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্টের পর যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।