খেলাধুলা

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নড়াইল পৌরসভার উদ্যোগে দিনব্যাপী এ খেলায় ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহন করে।

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আব্দুর রশিদ মন্নুসহ অনেকে।



সম্পর্কিত খবর