রাজনীতি

পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি- কুট্টি, সাধারণ সম্পাদক- টোটন

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মজিবুর রহমান টোটন সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাত তিনটায় ভোট গননা শেষে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আবদুল হক ফরাজি। সভাপতি পদে স্নেহাংসু সরকার কুট্টি পেয়েছেন ৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন  ৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

বিএনপি সুত্র জানায়, দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের জিমনেসিয়ামে ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। 

এর আগে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  বিকেল সাড়ে চারটায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনে মোট  এক হাজার ৫১১ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন।##



সম্পর্কিত খবর