রাজনীতি

পরিবহন খাতে মাফিয়া ভিত্তির অবসান ঘটবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছন, আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। পরিবহন খাতে গড়ে ওঠা তথাকথিত ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত এবং সুরা ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 

রিজভী বলেন, নতুন কমিটির হাত ধরে সড়ক পরিবহন সেক্টরে দীর্ঘদিনের অনিয়ম দূর হয়ে একটি সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখবে।

এসময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজু ও কার্যকরী সভাপতি খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর