খবর প্রতিদিন

পাঁচটি শিকারী টিয়া পাখি শ্রীমঙ্গলের হরিণছড়া থেকে উদ্ধার

পাঁচটি শিকারী টিয়া পাখি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে এগুলো উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়।

বনবিভাগ জানায়, Stand For Our Endangered Wildlife (SEW) টিমকে নিয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে তারা।

পাখিপ্রেমি ও পরিবেশকর্মী সোয়েল সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজনকে নিয়ে হরিণছড়ার কার্তিক কর্মকারের ছেলে অমল কর্মকার ও তরনি বাউরীর ছেলে নিরঞ্জন বাউরীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বনবিভাগ (ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিয়া পাখি শিকারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। টিয়া পাখিগুলো রেসকিউ সেন্টারে রাখা হয়েছে, টিয়া পাখি গুলোকে নির্দিষ্ট সময় হলে পরে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।



সম্পর্কিত খবর