দেশের খবর

পাঠানপাড়া বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্ষেতলালের পাঠানপাড়া বাজারে মাদক, ট্রান্সফার্মার চুড়ি, গরু চুড়ি, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে  বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্ষেতলাল থানা পুলিশের উদ্যোগে রবিবার (১৮ ই ফেব্রুয়ারী)  বিকাল ৩ টায় পাঠানপাড়া বাজারে শিক্ষক-শিক্ষার্থী,ইমাম এবং সুধীজনের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং মতবিনিময় সভায় বড়তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ বারিক মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসাইন, অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা,জয়পুরহাট। মতবিনিময় সভায় সামাজিক অবক্ষয় রোধ, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, সামাজিক অস্থিরতা দূর করা,  ট্রান্সফার্মার চুড়ি, গরু চুড়ি, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস -জঙ্গিবাদ ও নারী নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন সৃষ্টি করা, ৯৯৯ এর মাধ্যমে সেবা গ্রহণ করা, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন,  মোঃ ইয়েদুল জাহেদী, পুলিশ পরিদর্শক ( তদন্ত)  ক্ষেতলাল থানা,জয়পুরহাট। মোঃ নুর আমিন উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিট ইনচার্জ,বড়তারা ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল থানা,জয়পুরহাট।

এসময় অফিসার ইনচার্জ, মোঃ আনোয়ার হোসাইন  আলোচ্য বিষয় গুলোর ওপর আলোচনা করে অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর