শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পিএসসি সূত্রে জানা গেছে। তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা পিএসসির কর্মকর্তাদের জানিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা বেশি ভালো নয়। তিনি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। ওই কর্মকর্তা বলেন, ‘স্যার এখনও পদত্যাগপত্র পাঠাননি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পান।