জাতীয়

পিএসসির চার সদস্যের শপথ গ্রহণ

সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস শপথ নিয়েছেন। 

বুধবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এর আগে গত ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেওয়া হয়। তারআগে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তাদেরকে ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিলো। ৮ অক্টোবর পিএসসির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন।

বায়ান্ন/এমএমএল/একে

 



সম্পর্কিত খবর