দেশের খবর

প্রেমে বাধা দেওয়ায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে প্রেমে বাধা দেওয়ায় মৃত্যুর পথ বেছে নিলো ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

 

প্রাথমিকভাবে জানা যায় , ভিকটিমের নাম নুসরাত জাহান মিম (১২), পিতা মাসুদ রানা, মাতা আকলিমা আক্তার সুমি, সাং- ডাহিরপাড়া, থানা নালিতাবাড়ী, জেলা শেরপুর। বর্তমান ঠিকানা দক্ষিন খাইলকুর, আবু সাঈদ এর ভাড়াটিয়া, গাছা থানাধীন ইউনিক একাডেমি স্কুলে পড়াশোনা করতো মিম। ঘর হতে ৪ ভরি স্বর্ণ এবং ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাচ্ছে না, এই বিষয় নিয়ে মিমকে চাপ দেওয়া হলে এক পর্যায়ে মৃত ভিকটিম স্বীকার করেন যে তার প্রেমিক মাসুদ কে (০১৭৫৯-৮২১৪০১) দিয়েছে। তুমি যেহেতু বিষয়টি আব্বাকে জানিয়েছো পিতা সৌদি প্রবাসী এর ফল পাইবা। এই কথা বলে মিম তার রুমে প্রবেশ করে দরজা আটকে দেয়। পরবর্তীতে ভিকটিমের মা কয়েকবার ভিকটিমকে খাওয়ার জন্য বলে, কিন্তুু ভিকটিম খাবে না বলে জানায়। পরবর্তীতে অদ্য ১০/০২/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ভিকটিমের মা দরজায় ডাকাডাকি করতে থাকে, দরজা না খোলায়, দরজার নিচ দিয়ে ভিকটিমের মা দেখতে পায় মিমের পা ঝুলে আছে। তখন ভিকটিমের মা আশেপাশের লোকজনকে ডেকে আনেন।

 

উক্ত বিষয়টি গাছা থানায় সংবাদ পেলে গাছা থানার এস আই সুমন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ভিকটিমকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থা হইতে নিচে নামিয়ে নেওয়া হয়।

 

এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে কয়েকজন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক জান তথ্য সংগ্রহ করতে, এই বিষয়টি জানার পর নিউজ করতে নিষেধ করেন মিম এর মামি এবং অলিউল্লাহ। নিউজ না করার কারণ জানতে চাইলে, মিম এর মামা সৌদি প্রবাসী আলামিন গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবর এর রিপোর্টার হামিদ খানকে দেখে নেওয়ার হুমকি দেয়। এই বিষয়ে গাছা মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেন হামিদ খান।

 

তবে এই বিষয়টি পুলিশ আত্মহত্যা বললেও এলাকাবাসী অনেকেই মনে করছেন এটি আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনো রহস্যময় কারন লুকিয়ে আছে মনে করছেন।

 

মিম এর মামি দাবি করেন মিম তার মোবাইল ফোন দিয়েই সবজি বিক্রেতা মাসুদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।মিম এর মামা সৌদি প্রবাসী হওয়ার কারণে আল আমিন নামে বন্ধু অলিউল্লাহ তাদের বাড়ীতে আসা যাওয়া করতো। আসা যাওয়ার মাঝে তাদের মধ্যে অন্য সম্পর্ক থাকতে পারে বলে জানান এলাকাবাসী।

 

এবিষয়ে জানতে চাইলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।



সম্পর্কিত খবর