জাতীয়

ফরিদপুর- ভাঙ্গা মহাসড়ক চার লেন উন্নতি করার দাবিতে মানববন্ধন

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের চার লেন উন্নতি করার দাবিতে  মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুরবাসী।

রবিবার (১৩ জুলাই) ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে রাখেন, ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ভিপি গিয়াস ও আতিক হাসান প্রমুখ।

পরে মহাসড়কের চার লেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ কাজ শুরুর আল্টিমেটাম দেন। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাবেন। ‌

 

এ মানববন্ধনে জেলার ২০টির বেশি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দ্রুত বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। 



সম্পর্কিত খবর