ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে ৭ জানুয়ারি প্রহসনের দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আছিম বাজারে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য ও কানাডা প্রবাসী নেতা ডক্টর মুহাম্মদ খলিলুর রহমান আকন্দ। উপজেলার আছিম বাজারে প্রতিটি দোকানে দোকানে গিয়ে তাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন।প্রতিদিন উপজেলার বাজার গুলোতে ভোট না যাওয়ার জন্য বলে যাচ্ছেন বিএনপির নেতা খলিল। ডক্টর মুহাম্মদ খলিলুর রহমান আকন্দ বলেন,দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই। ডেমি নির্বাচনের প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি ভোট বর্জন ও অসযোগ আন্দোলন যুগপৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।এ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না।সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থেকে জালিম সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এ-সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আছিম পাটুলী ইউনিয়ন যুবদলের সমাজ কল্যান সম্পাদক রাসেদুল ইসলাম,শ্রমিক দলের রিপন, কালাদহ ইউনিয়ন যুবদলের হামিদুর রহমান বাহাদুর,এনায়েতপুর ইউনিয়ন যুবদলের মাশরাফি, খাইরুল, ওসমান, রাসেল ও রনি প্রমুখ।