বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে পুড়ে ৪ পারিবারের নিঃস্ব হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের প্রচেষ্টায় সকল শিশু সহ গবাদি পশু
নিরাপদে সরাতে পারলেও ঘরের ছিঁটেফোঁটাও রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম ও আবদুর রহমান (শরীফ)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুইছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা করা হয়েছে। আগুনে ৪ পরিবারের অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এরপর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।