চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওলানা আজগর হোসাইন নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কাথরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ কাথরিয়া বায়তুন নুর মসজিদের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইমাম কাথরিয়া ইউনিয়নের বাগমারা বায়তুন নুর জামে মসজিদের ইমাম এবং ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ কাথরিয়া আইল্লার বাড়ি এলাকার জেবল হোসাইনের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ কাথরিয়া আইল্লার বাড়ি এলাকায় একটি নতুন মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে মাইকের সংযোগ ও মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন ইমাম আজগর হোসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমাম আজগর হোসাইন ইসলামী সংগীত শিল্পী এবং ছাত্রসেনার কাথরিয়া ইউনিয়ন সভাপতি ছিলেন।

 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন মহল ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।



সম্পর্কিত খবর