চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে যুবলীগ নেতা ইউপি সদস্যকে গণপিটুনি, গ্রেফতার

বাঁশখালীতে রবিবার (১ সেপ্টেম্বর) সকালে আহমদ কবির নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা  পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার দেখানোর পাশাপাশি হাসপাতালে ভর্তি করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। মেম্বার আহমদ কবির পশ্চিম চাম্বল এলাকার সাবেক মেম্বার মোজাহের আহমদের পুত্র।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস আই কামরুল হাসান কায়কোবাদ জানান, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ কবিরকে গ্রেফতার করা হয়েছে।  
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ চাম্বলের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে তাকে কতিপয় ব্যক্তি মারধর করেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর