বাঁশখালীতে উপজেলা যুবলীগের সদস্য ও তাতী লীগের সাবেক সভাপতি বৈলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেম্বার জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জামাল উদ্দিন বৈলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার নুরুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে চাম্বলে হাসপাতাল ভাংচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাঁশখালী থানা পুলিশ জানান, শনিবার রাতে বাঁশখালী থানার এসআই রুবেল সিংহের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছিল।