চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সরকারি জাকাতের অর্থ বিতরণ

বাঁশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে সরকারি জাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন নারী পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা রুহুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ মনির উল্লাহ রব্বানী, মাওলানা মাহমুদউল্লাহ ও মাওলানা ছাবের আহমদ। তাছাড়া প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন, ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার, চেয়ারম্যান আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোছাইন চৌধুরী, ডাক্তার তৌফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, চেয়ারম্যান সালাউদ্দিন কামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাবুদ, আবুল কালাম, রাশেদ নুরী প্রমুখ।

অনুষ্ঠানে ৬০ জন নারী পুরুষের মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকার সরকারি জাকাত বিতরণ করা হয়।

 

 



সম্পর্কিত খবর