জাতীয়

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) বোর্ড রুমে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে শনিবার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বিওএ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সেনাবাহিনী প্রধান তাঁর এই প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআর

সভায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বায়ান্ন/এসবি/একে



সম্পর্কিত খবর