দেশের খবর

বাউফলে অসহায় নারীদের মাঝে ড. মাসুদের সেলাই মেশিন উপহার

 
বাউফলে ১০ প্রশিক্ষিত ও দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
 
আজ বেলা ১১ টায় বাউফল উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে  এ সেলাই মেশিন প্রদান করা হয়।
 
বাংলাদেশ  জামায়াতে  ইসলামী  ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি  ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম  মাসুদ প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন  প্রদান করেন।
 
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসাহাক
উল্লেখ, বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে এ পর্যন্ত ১ হাজারের অধিক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ সেলাই  মেশিন পেয়ে সংসারে ভরণপোষণের দায়িত্ব নিতে পেরেছে । এক নারী বলেন এই মেশিন আমার পরিবারের অনেক উপকারে এসেছে,এ মেশিন দিয়ে কাজ করে সংসারের ভরণে দায়িত্ব নিতে পেরেছি। আমার স্বামী দিনমজুরের কাজ করে, আমি পাশাপাশি মেশিন দিয়ে কাজ করে সংসারের কিছুটা হলেও ভরণপোনের দায়িত্ব পালন করতে পারছি ।

 



সম্পর্কিত খবর