রাজনীতি

বাউফলে ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী

 
পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন কবলিত ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি।বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষ থেকে দুপুর ২টায় তেতুলিয়া নদীর নিমদি এলাকার নদী তীরবর্তী পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,পিয়াজ রসুন ও শুকনো খাবার। ওই সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল বাশার,উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃরফিকুল ইসলাম, ইমাম হোসেন প্রমূখ।


সম্পর্কিত খবর