বরিশাল

বামনায় রেজুলেশন তৈরি করে আদালতে দাখিলের প্রতিবাদে প্রতিবাদ সভা

বরগুনার বামনায় আজ শনিবার ১৮ অক্টোবর ৪নং ডৌয়াতলা ইউনিয়নের সম্প্রসারিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অবৈধ ভাবে ডৌয়াতলা বাজারের নেওয়া জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বাক্ষরে রেজুলেশন তৈরি করে আদালতে দাখিলের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

৪নং ডৌয়াতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে গুদিঘাটা বাজার সংলগ্ন মধ্যে কাকচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পান্না’র সভাতিত্বে প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেমায়েত মৃধা, সাবেক ইউপি সদস্য মোঃ বাদল, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

বক্তারা জানান ডৌয়াতলা ইউনিয়নের মধ্যবর্তী স্থান গুদিঘাটা বাজারের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান হলে সকল জনগণই সমান ভাবে সুবিধা পাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ তার মনগড়া মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে রেজুলেশন করে একটি সলেনামা বিজ্ঞ আদালতে দাখিল করেছে। যেখানে লিপিবদ্ধ করেছে গুদিঘাটা বাজারে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল, বাজার কিছুই নাই। কিন্তু এগুলো সবই আছে। আমাদের দাবী গুদিঘাটা বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লক্স ভবন দেওয়া এবং মিথ্যা বানোয়াট তথ্য জন্য প্রতিবাদ জানায়। 



সম্পর্কিত খবর