খবর প্রতিদিন

বালাগঞ্জ পূর্বপৈলনপুরে শুকনা খাবার বিতরণ

শনিবার  বিকালে সিলেটের বালাগঞ্জ পূর্বপৈলনপুরের রশিদপুর, সাদেকপুর বন্যাক্রান্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক হিফজুর রহমান নেপুর ও  ছোট ভাই পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান ইয়াওর ও প্রবাসী আতাউর রহমানের পরিবারের উদ্যোগে পূর্বপৈলনপুরের রশিদপুর, সাদেকপুর বন্যাক্রান্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণে উপস্থিত বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর,  ৮নং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুর রহমান আসাদ সভাপতি সানুর উদ্দিন, সৈয়দ তাজুদ আলী সহ প্রমুখ।



সম্পর্কিত খবর