খবর প্রতিদিন

বালাগঞ্জ শিক্ষকদের খাদ্য সামগ্রী বিতরণ

শুক্রবার বিকালে সিলেটের বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ১২০  পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তুলে  দেয়া হয়।  বালাগঞ্জে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, রাধাকোনা, সিরিয়া,রুপিয়া, বিত্তনীয়া, চরভুতা ও আয়না মার্কেটে ওই ত্রাণ  বিতরণ করা হয়।

 প্রতি পরিবারের জন্য ছিল ৩ কেজি চাল,আধাকেজি মসুরী ডাল, ১ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু,  সহকারী শিক্ষক সঞ্চয় কুমার দাস, শিক্ষক অনন্ত চন্দ্র দাস, সমাজসেবী মোশাহিদ আলী,  যুবলীগ নেতা হুসাইন আহমদ, ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মুহিত মিয়া, রাজীব আহমদ, আব্দুল হামিদ প্রমুখ।

 

 



সম্পর্কিত খবর