সিলেটের বালাগঞ্জে গরুসহ ২ জন চোর আটক করেছে থানা পুলিশ। ১২ ডিসেম্বর বালাগঞ্জ থানার পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনাকালে পূর্ব গৌরীপুর ইউপির সিরাজবেগ বাজারস্থ খেয়াঘাটে রাত সাড়ে ৯ টায় একটি গরুসহ দুইজনকে আটক করে।
আটককৃত শামিম ও লেবু মিয়া পূর্ব মুসলিমাবাদ(ডেকাপুর) গ্রামের বাসিন্দা। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামাল আটককৃতদের সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।