খেলাধুলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় বিশ্বজুড়ে হতাশা

 বিষয়টি যেন মানতেই পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট! ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা তাঁকে চরমভাবে ব্যথিত করেছে। তাঁর মতে, এই ব্যাপারটি শুধু বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্যই নয়, খেলাটির জন্যও একটি দুঃখজনক ঘটনা।

 

শুধু মোফাট নন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি হতাশ করেছে রশিদ লতিফ, জেসন গিলেস্পি, শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ ইউসুফের মতো সাবেক তারকাদেরও। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, কোনো পূর্ণ সদস্য দেশ ছাড়া বিশ্বকাপ আয়োজনের চিন্তাই অর্থহীন।

 

 

তিনি মনে করেন, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করে এগিয়ে আসা উচিত। যদিও সব জল্পনার মধ্যেই গতকাল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। এর এক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বয়কটের বিষয়ে তাঁরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। একই সুর শোনা গেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহর কণ্ঠেও।

 

 

তিনি বলেন, ‘হয়তো এতে কিছু অর্থনৈতিক ক্ষতি হতে পারে, তবে তা সামাল দেওয়া সম্ভব। পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, তার প্রভাব হবে সুদূরপ্রসারী।’ পাকিস্তানের বয়কটের প্রসঙ্গটি টেনে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না যায়, তাহলে পুরো পরিস্থিতিই ওলট-পালট হয়ে যাবে। তখন এটি আর বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না।

 



সম্পর্কিত খবর