জাতীয়

বুধবার থেকে অপারেশনাল হল্ট কর্মসূচির ঘোষনা ইসি কর্মকর্তা-কর্মচারীদের

আগামী মঙ্গলবারের মধ্যে স্থায়ী আইন করে এনআইডি সেবা ইসির অধীনে না রাখলে বুধবার সকাল ৯ টা থেকে বারোটা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচির পালন করার হুশিয়ার দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এনআইডির সকল সেবা- কার্যক্রম বন্ধ থাকবে এই অপারেশনাল হল্ট কর্মসূচিতে বলে জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার ( ১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে সকাল ১১ থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২ ঘন্টার কর্মবিরতি করে মানববন্ধনে এ হুশিয়ার দেন কর্মকর্তা- কর্মচারীরা। 

মানববন্ধনে ইসি কর্মকর্তা- কর্মচারীরা হুশিয়ারী দিয়ে বলেন, ১৮ তারিখের (মঙ্গলবার) মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পূর্নবহাল করতে হবে। ১৮ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ তারিখ (বুধবার) ৯.০০ টা থেকে ১২.০০টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস "Operational Halt" (কর্মবিরতি) কর্মসূচি পালন করা হবে এবং ১২.৩০ টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে 'স্ট্যান্ড ফর এনআইডি' কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে অবস্থান করছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন থেকে- এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়; ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়; ভোটার তাকিকা ও এনআইডি একসূত্রে গাঁথা,  বিভক্তি মানি না; এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দিচ্ছেন। এগুলো প্ল্যাকার্ডে লেখা রয়েছে। এসময় একযোগে সারাদেশে  এনআইডিসহ সব ধরণের সেবা বন্ধ রয়েছে। এতে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারিরাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, মঙ্গলবার এর মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘন্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে। ইসি সচিবালয় ও সারাদেশের অফিসের বাইরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে বলে জানিয়েছেন তিনি।

বায়ান্ন/এমএমএল/পিএইচ



সম্পর্কিত খবর