খুলনা

বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য (ফেনসিডিল/সিরপ) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর