দেশের খবর

ভূমিকম্পে আতঙ্কে হলের বাইরে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে আতঙ্কে হলের বাইরে বেরিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

 

ভূমিকম্পের পর আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।

 



সম্পর্কিত খবর