আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারকে আহবায়ক ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।