রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস রওনা হলেও যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি।
মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আজ রোববার(১৭ আগস্ট) সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। ওই খবরে ঘটনা স্থলের উদ্দেশ্যে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায় নি।