খবর প্রতিদিন

মহান বিজয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবে নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দরা।

 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ০৮টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ ও সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য নাহিদ আহমেদ ও নোহান আরেফিন নেওয়াজ সহ প্রমূখ। 



সম্পর্কিত খবর