কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের জোয়ার্দার পাড়া মাঠের মধ্যে থেকে একটি মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আজিবার রহমান (৫২)। পেশায় তিনি ভ্যান চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মিরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও পরিচয় সনাক্ত করা হয় । তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।