১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের মূল মদদদাতা পাকিস্তানিদের দোসর স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সারাদেশে অগ্নিসংযোগ, লুণ্ঠন, গণহত্যায় মেতে উঠেছে তারা। জিয়া-মুস্তাক বঙ্গবন্ধুর কাছে থেকেও তাঁকে খুন করতে দ্বিধা করেনি। তাদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিএনপি-জামায়াত ২২ হাজারের বেশি যুদ্ধাপরাধীদের দল। তারা দেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মানুষের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক দল। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখান করায় দেশে আলবদর, রাজাকারদের মত ধ্বংসযজ্ঞ শুরু করেছে। খুনি তারেক লন্ডনে বসে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তা দেশের মানুষ শক্ত হাতে রুখে দিয়েছে। মুক্তিকামী স্বাধীন প্রিয় বাংলার মানুষ এদেশ থেকে এসকল ষড়যন্ত্রকারী বিএনপি- জামায়তকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। দেশের উন্নয়নে কোন অপশক্তি বাঁধা দিতে পারবে না।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি। সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক দুলাল বিশ্বাসের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সহ-সভাপতি কমলেশ বিশ্বাস, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, বোড়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিমন আহমেদ, বোড়াশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসিমুল গনি, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নবাব আলী মোল্লা, প্রচার সম্পাদক উজ্জল পোদ্দার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সমর কান্তি বিশ্বাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, শেখ মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতীশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।