রাজনীতি

রাজবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান

মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (৩০ জুন) দুপুরে শ্রীপুর জেলা কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পুর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা সভাপতি আবু তাহের এম তানভীর, সেক্রেটারী হাসান মাহমুদ। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গাছের চারা রোপন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা সভাপতি আবু তাহের এম তানভীর বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। 



সম্পর্কিত খবর