রাজশাহী

রাণীনগর যুবদলের মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মশকনিধনে ওষুধ প্রয়োগ, বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার এবং সড়ক ও অলিগলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এদিন উপজেলা সদরের থানা চত্বর থেকে এই অভিযান শুরু করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মণ্ডল ও মাজেদুল ইসলাম; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল; উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ।



সম্পর্কিত খবর