রাজশাহী

রাণীনগরে 'অপারেশন ডেভিল হান্ট': নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে 'অপারেশন ডেভিল হান্ট' ফেজ-টু অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত তিনজন হলেন—উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৪), বড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬২) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৫)।

 

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় 'অপারেশন ডেভিল হান্ট' ফেজ-টু অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও কাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হাবিবকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সম্পর্কিত খবর