জাতীয়

রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবুকে র‍্যাব ৯ এর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০ জুলাই ভোর রাতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বাবু রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মঞ্জুর হোসেনের ছেলে। 
এর আগে, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা আসামী রাসেল ফকির (২৫) 'কে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 
গ্রেফতারকৃত রাসেল ফকির উপজেলার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে। 
 
রুপগঞ্জ থানার ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ জানান, চলতি বছরেরর গত ১০ জুন 
মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী-সমর্থকরাও ছিলেন। ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু ও তার সমর্থকেরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবু ও সমর্থকরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ১০ জুলাই ভোর রাতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সদর এলাকা থেকে জাহিদুল ইসলাম বাবুকে এবং ৮ জুলাই মঙ্গলবার রাতে র‍্যাব ১১ এর একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা অভিযান পরিচালনা করে ব্যবসায়ী মামুন হত্যা মামলার ৩ নম্বর আসামী রাসেল ফকির গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছেন ।
 


সম্পর্কিত খবর