জামালপুরের সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে রোববার শবে বরাতের রাতে মন্দিরে উচ্চ শব্দে বাজনাসহ কীর্তন অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের মুসলমানদের ইবাদতে বিঘ্ন ঘটায় স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মন্দিরে উচ্চ শব্দে বাজনাসহ কীর্তন চলায় ছোনটিয়া বাজার, ছোনটিয়া মোড়, দিগপাইত, গোপিনাথপুর ও মাতারপাড়াসহ আশেপাশের মুসলমানদের পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের ইবাদত বন্দেগীর বিঘ্ন ঘটে। এতে স্থানীয় মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে কীর্তন সংশ্লিষ্ট সুদীপ সাহার সাথে কথা হলে তিনি জানান, অল্প শব্দে মন্দির আঙ্গিনাতেই কীর্তন চালানো হয়েছে। বাহিরে তেমন শব্দ ছড়ায় নি। পরে এক পর্যায়ে তিনি স্বীকার করেন- মুসলমানদের বড় ইবাদতের রাতে কীর্তন চালানোটা ঠিক হয় নি। তিনি আরেক প্রশ্নের জবাবে জানান, শবে বরাতের রাতের আগে বা পরে কীর্তন চালানো যেত। সেটা না করাতে ভুলই হয়েছে। মন্দির ও কীর্তন কমিটির এহেন কান্ডের নিন্দা জানিয়েছেন ৫নং ওয়ার্ড মেম্বার রাহাত মিয়া। সেই সাথে তিনি প্রশাসনের নিকট যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।