খবর প্রতিদিন

শান্তিগঞ্জে মেসার্স মাহি ট্রেডার্সের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে চতুর্থবারের মত মেসার্স মাহি ট্রেডার্সের উদ্যোগে ১'শ ৫০টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

 

শুক্রবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার পাগলা বাজার সংলগ্ন এলাহি সুপার মার্কেট প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

মেসার্স মাহি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী দুদু মিয়ার সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আউয়াল উদ্দিন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও বজলুর রহমান। 

 

আয়োজক দুদু মিয়া বলেন, আমি আমার মা-বাবার রুহের মাগফেরাত কামনায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ইউনিয়নের হতদরিদ্র মানুষের শীত নিবারণের। এছাড়া প্রাকৃতিক দুর্যোগকালেও আমি মানুষের পাঁশে দাঁড়ানোর চেষ্টা করি। কোনো বিনিময় পেতে নয় মানবিক চিন্তা থেকেই আমি এই কাজ করে থাকি। 

 

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আবু তাহের, রুহুল আমিন মাহি, নেওয়ার মিয়া প্রমূখ।



সম্পর্কিত খবর