খবর প্রতিদিন

শান্তিগঞ্জে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুস্পস্তবক অর্পণ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দিরাই হাতিয়া গ্রামের সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগ নেতা তালেব উদ্দিন ও পাগলা ব্রাহ্মণগাঁও’র কৃপেন্দ্র দাস সহ অজানা আরো এক মুক্তিযোদ্ধা পাকবাহীনিদের হাতে বন্ধি হন। তাদেরকে ১৯৭১সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী সুনামগঞ্জ ছেড়ে যাওয়ার সময় আহসানমারা ফেরী ঘাটে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিয়ে যায়। তাদের এই তিনটি লাশ নদীর গ্রোতে ভেসে  উজানীগাঁও গ্রামের জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে সুরমা নদীর তীরে এসে বেসে উঠে। পরে স্থানীয় লোকজন শহীদের রক্তাক্ত লাশগুলো দেখতে পেয়ে শান্তিগঞ্জ উপজেলার  জয়কলসবউজানীগাঁও রাশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এনে একটি কবরস্থানে সমাহিত করেন। এক কবরস্থানে শায়িত তিন মুক্তিযোদ্ধার দুই জনের পরিচয় সাথে সাথে নিশ্চিত হওয়া গেলেও তৃতীয় শহিদের নাম জানা যায়নি। জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের ওই কবরস্থানটিতে একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এরকম একটি কবরস্থান অনন্য।

 

১৯৯৬ সন হইতে প্রতি বছরের ২৫ মার্চ ও ১৪ ডিসেম্বরে স্থানীয় উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন করে আসছেন। প্রতি বছরের ন্যায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৩ উপলক্ষে শহীদ বীরমুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

বৃহস্পতিবার (১৪ ডিম্বের) সকাল-১০ টায় জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, স্থানীয় সরকার(এলজিইডি) প্রকৌশলী আল নুর তারেক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান,মুক্তিযোদ্ধা অবনী বিশ্বাস, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ প্রমুখ।  অপরদিকে সকাল সাড়ে ১০ টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর