খবর প্রতিদিন

শাবিতে অংশীজনদের অবহিতকরণ সভা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ।

 

এসময় উপাচার্য বলেন,  বার্ষিক কর্মসম্পাদন চুক্তির  কর্মপক্রিয়া একটি  সমন্বিত কর্মপ্রক্রিয়া। সারা বছরের সকল বিভাগ ও দপ্তরের সকল কার্যক্রম ত্রৈমাসিক ভিত্তিতে নিদিষ্ট  সময়ের মধ্যে   বিশ্ববিদ্যালয় মঞ্জুরী  কমিশনে উপস্থাপন করতে হয়। আপনাদের কাজের স্বচ্ছতার উপরই আমাদের তথ্যের হালনাগাদ  নির্ভর করে।

 

তিনি আরও বলেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় ২য় স্থান অর্জন করেছে। আগামী বছর যাতে আমরা এপিএ(বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) র‌্যাংকিংয়ে প্রথম স্থান অর্জন করতে পারি সেজন্য আমরা আপনাদের নিকট সঠিক সময়ে কাজের প্রমানক সহ তথ্য চাই।

সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এসময় সভাতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান,   হল প্রভোস্ট, ইনস্টিটিউটের পরিচালক,দপ্তর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের  এপিএ'র ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার  আ ফ ম মিফতাউল হক।



সম্পর্কিত খবর