খবর প্রতিদিন

শাবিতে আহতদের পাশে মহানগর আ'লীগ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহত মেধাবী ছাত্র সজল কুন্ডকে দেখতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।  

১৭ জানুয়ারি রাতে অধ্যাপক জাকির হোসেন সজল কুন্ডের পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খবর নেন।  

ওই সময় সজল কুন্ডের সাথে  মোবাইলফোনে কথা বলে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

 

 

 



সম্পর্কিত খবর