খুলনা

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামের এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রঙ্গ খাতুন সাতগাছি গ্রামের ইসমাইল মণ্ডলের মেয়ে। তিনি কিছুটা বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রিজের নিচে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর