দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দিনার বিশ্বাসের সঞ্চালনায় ও ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাশি মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
তিনি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিমার রশিদ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সজিব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বাবু, ধলহরাচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ খানসহ উপজেলা ও ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারবারের সংসদ সদস্য আব্দুল হাই এমপিকে নৌকা দিয়েছে। তিনি শৈলকুপায় প্রচুর উন্নয়ন করেছেন, তাই সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে জয়যুক্ত করতে হবে। একই দল থেকে নৌকার বাইরে যারা অন্য মার্কা নিয়ে দলের ভীতরে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের থেকে সতর্ক থাকুন।