খবর প্রতিদিন

শ্রীরামসীতে ঈদ উপহার বিতরণ করল আরশ আলী স্মৃতি পরিষদ

সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আরশ আলী স্মৃতি পরিষদ।

 

আরশ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল আমিন দোয়েল  এর মা সৈয়দা সুফিয়া বেগম শুক্রবারে অসহায় মানুষদের মধ্যে কাপড় বিতরণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আরশ আলী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী মোঃ সোহেল আহমেদ।

 

 

উপস্থিত ছিলেন আরশ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল আমিন দোয়েল, মীরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাহবুব হোসেন।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শায়েক আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী খালেদ মিয়া, তামিম, আবু হোসেন আলী সামাদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ও মহিলা মাদ্রাসায় আশ্রয় কেন্দ্রে  রান্না করা খাবার বিতরণ করা হয়

 

 

 

 



সম্পর্কিত খবর